• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনটি ঐতিহাসিক, আমি ‘সৌভাগ্যবান’: শিক্ষা উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করা হয়েছে। দিনটি ঐতিহাসি, আমি ‘সৌভাগ্যবান।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারির পর এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন।

বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, আজকের এ দিনটি, এ মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের ১ তারিখ হতে ৭.৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই হতে ৭.৫ শতাংশ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে।

তিনি বলেন, সম্মানিত শিক্ষকদের দাবি অনুযায়ী শতাংশ হারে এ ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে; শিক্ষা উপদেষ্টা হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা উপদেষ্টা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, শিক্ষকরা আরও অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা দরকার।

বাড়িভাড়া ১৫ শতাংশ করার পথ সহজ ছিল না উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, এ পথটা সহজ ছিল না। নানা মতভেদ, বিতর্ক, অভিযোগ সবকিছুই ছিল। কোনো বিতর্কের উত্তর না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্রমাগত একটা ন্যায্য, টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ