• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]

‘দিদি নম্বর ১’ ছাড়ছেন রচনা!

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

‘দিদি নম্বর ১’ ছাড়ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে প্রার্থী হওয়ার কারণে তিনি দিদি নম্বর ১ ছাড়ছেন। তৃণমূল কংগ্রেসে রাজনৈতিক অভিষেক হওয়ার পরই লোকসভার প্রার্থী পদ পেয়েছেন।

হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন রচনা। এই প্রেক্ষিতেই ‘দিদি নম্বর ১’-এর নিয়মিত দর্শকদের কৌতূহল, তাহলে কি ভোটের ব্যস্ততার জন্য ‘রচনাদি’কে আর শোয়ে দেখা যাবে না?

রচনা আগেই জানিয়েছেন, ভোটের আগে নিত্যদিন হুগলিতে তিনি প্রচার করবেন। তাহলে ‘দিদি নম্বর ১’-এর কী হবে? সংবাদ মাধ্যমের কাছে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভার প্রচারে ব্যস্ত থাকার ফলে একটি তো ‘দিদি নম্বর ১’-এর শুটিং ক্ষতিগ্রস্থ হবেই। তবে প্রচার কিংবা রাজনৈতিক কর্মসূচীর ফাঁকে সেভাবেই সময় ম্যানেজ করব শুটিংয়ের জন্য। প্রয়োজনে রাত্রিবেলায় শুট সারব।

লকেটের সঙ্গে ভোটযুদ্ধ নিয়ে রচনার স্পষ্ট মন্তব্য, লকেট আমার ভালো বন্ধু। তুই তোকারি সম্পর্ক। ওঁর দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তিগত কুৎসা করলেও আমি বলব না কিছু।

‘দিদি নম্বর ওয়ান’-এর দৌলতে রচনা বর্তমানে টেলিদর্শকদের অন্দরমহলের সুপারহিট অতিথি। অন্যদিকে সিনেইন্ডাস্ট্রি থেকে বছর দশেক দূরে থাকলেও অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে মনে রেখেছে গ্রামবাংলা। নেত্রী হিসেবেও তিনি পরিচিতি গড়ে তুলতে সমর্থ হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ