• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]

দশম গ্রেড পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

দেশের আওয়াজ ডেস্ক : / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বর থেকে তারা নতুন গ্রেড অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড ১১ (স্কেল ১২৫০০-৩০২৩০) থেকে দশম গ্রেড (স্কেল ১৬০০০-৩৮৬৪০) (গেজেটেড কর্মকর্তা) হিসেবে উন্নীত করা হলো।

শিক্ষকরা জানিয়েছেন, নভেম্বর মাসের বেতন-ভাতা ১১তম গ্রেড অনুযায়ী উত্তোলন করেছেন। ১৫ ডিসেম্বর থেকে প্রাপ্য নতুন গ্রেডের বেতন পরবর্তী মাসে জানুয়ারিতে যুক্ত হবে।

দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর প্রধান শিক্ষকদের দাবি আদায় হলেও সহকারী শিক্ষকরা ১১তম বা ১২তম গ্রেডের দাবি আদায় করতে পারেননি। চলমান আন্দোলন কর্মসূচি শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের কারণে ডিসেম্বর মাসে স্থগিত রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ