• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বুধবার( ৩ এপ্রিল) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান ।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার মো. নজরুল ইসলাম বলেন, পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে । আমি চাই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীন সহায়তা করুক ।

নজরুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা চীনা রাষ্ট্রদূতকে বলেন, দেশের দক্ষিণাঞ্চল এতোদিন অবহেলিত ছিলো । কারণ, আওয়ামী লীগ ছাড়া আর কোন সরকার এই এলাকার উন্নয়নে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি ।

এ সময় দক্ষিণাঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন চীনের রাষ্ট্রদূত। জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ