জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয় দফায় বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়েছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই হিসাবে কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ১৫ আগস্ট।
তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে মেয়াদ বাড়ানো হয়। সবশেষ মেয়াদ ছিল ১৫ অক্টোবর পর্যন্ত।
তৃতীয় দফায় আরও ১৫ দিন সময় বাড়িয়ে কমিশনকে চলতি মাসের শেষ দিন পর্যন্ত কাজ চালানোর সুযোগ দিয়েছে সরকার।