• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

তানোরে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার ও বিজ বিতরণ

আশরাফুল আলম , তানোর থেকেঃ / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

রাজশাহীর তানোরে ৫ হাজার ৬শ’ ৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে প্রনোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের কৃষি প্রনোদনার এসব সাব ও বীজ তুলে দেন স্থানীয় আলহাজ ওমর ফারুক চৌধুরী। তানোর উপজেলা দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, বাধাইড় ইউনিয়ন (ইউপির) চেয়ারম্যান আতাউর রহমান, পাচন্দর ইউনিয়ন (ইউপির) চেয়ারম্যান আবদুল মতিন, তালন্দ ইউনিয়ন ( ইউপির) চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, চান্দুড়িয়া ইউনিয়ন (ইউপির) চেয়ারম্যান প্রমুখ। কৃষি অফিস সুত্রে জানা গেছে, রবি মৌসুমের জন্য ৪শ’ কৃষককে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি। ১শ’ ৫০ জন কৃষককে ২ কেজি করে ভুট্টা বীজ ও ২০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি। ৫ হাজার কৃষককে সরিষা বীজ ১ কেজি করে ও ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি। ১০ জন কৃষককে সূর্য মূখী বীজ ১০ কেজি করে ও ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে। ৮০ জন কৃষককে মসুর বীজ ৫ কেজি করে ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে এমওপি। ২০ জন কৃষককে খেঁসারি বীজ ৮ কেজি করে ও ডিএপি ১০ কেজি এবং ৫ কেজি করে এমওপি, ২০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পিয়াজের বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ