• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে তার ঢাকায় আসার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর।

এর আগে গত অক্টোবরে আফরিন আক্তার ঢাকা সফর করেন। নির্বাচনের আগে সেটাই ছিল যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার শেষ বাংলাদেশ সফর।

আফরিন আক্তার ২৪ ফেব্রুয়ারি তিন দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন বলে জানা গেছে। এই সফরে আফরিন আক্তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা অনু বিভাগ) খন্দকার মাসুদ আলমের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।

এবারের নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় সে ব্যাপারে বারবার তাগিদ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে তারা ভিসানীতিও ঘোষণা করে। সরকার যথানিয়মে নির্বাচন করলেও দেশটির দৃষ্টিতে এই নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রয়েছে।

তবে নতুন সরকারকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন না জানালেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন। ওই চিঠিতে তিনি দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ‘ঐকান্তিক ইচ্ছার’ কথা উল্লেখ করেন। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফর সেই ইচ্ছার প্রতিফলন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ