• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

ডেঙ্গু জ্বরে দেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৫৮

দেশের আওয়াজ ডেস্ক : / ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৮ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ২০২ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। ঢাকা বিভাগের অন্যান্য জায়গায় ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, বরিশাল বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৬২ জন, রংপুর বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বছরের শুরু থেকে ৫৭ হাজার ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ