• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৫৮

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ১২২৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৫৮ জন।

শুক্রবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (১৯ অক্টোবর ) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৫৫৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২৪ জন। ঢাকার বাইরে ১১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা আটজন এবং ঢাকার বাইরের চারজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৫১ হাজার ১০১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৪ হাজার ৬১৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৪৮৩ জন।

এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৪১ হাজার ৮৭২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯১ হাজার ৫০৩ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৫০ হাজার ৩৬৯ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ