• বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]

ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু, আক্রান্ত ১৬৩৮

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৯৩ জনে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৩৮ জন রোগী। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ৬৩৬ জন ডেঙ্গুরোগী।

শনিবার (০৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (০৩ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৬৩৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩০ এবং ঢাকার বাইরের এক হাজার ২০৮ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ জন, ঢাকার বাইরের ৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৭৭ হাজার ৮০১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭১৭ জন, আর ঢাকার বাইরের এক লাখ ৭৭ হাজার ৮৪ জন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৭৭২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮ হাজার ৫৪ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৭১ হাজার ৭১৮ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ