• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

দেশের আওয়াজ ডেস্ক : / ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আগামী ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বছরের শেষ দিকে বড় দিনের পর তাঁর সফরের প্রস্তুতির খবর জানা গেছে। ঢাকা ও রোমের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকা আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।

সে সময় রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানের সফর স্থগিত করে মেলোনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে জর্জিয়া মেলোনির ঢাকায় আসার প্রস্তুতি চলছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে। জর্জিয়া মেলোনির সফরে অভিবাসনসহ প্রতিরক্ষা ও বাণিজ্য আলোচনার মূল থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। ওই সফর ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। জর্জিয়া মেলোনির সফরটি বাংলাদেশে ইতালির কোনো প্রধানমন্ত্রীর দ্বিতীয়বার সফর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ