• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

ডিসেম্বরেই লম্বা ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

দেশের আওয়াজ ডেস্ক : / ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বছরের শেষের দিকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান লম্বা ছুটিতে যাচ্ছে। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হতেই শুরু হবে এই ছুটি এবং নতুন বছরের শুরুতে আবার পাঠদান শুরু হবে।

শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ডিসেম্বরের শেষে ছুটি ভোগ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয়ে বছরের শুরুতে ৩ দিনের ছুটি মিলিয়ে ২০২৫ সালে মোট ছুটি ছিল ৭৮ দিন। এবার ডিসেম্বরের লম্বা ছুটির মাধ্যমে তা শেষ হবে।

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ১১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করতে হবে। এছাড়া ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু ১৪ ডিসেম্বর থেকে এবং শেষ হবে ২৮ ডিসেম্বর। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি। ছুটি শেষে ২৮ ডিসেম্বর থেকে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হবে, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১৬ ডিসেম্বর শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার নির্দেশনা থাকবে।

সরকারি ও বেসরকারি কলেজেও ছুটি শুরু ১৪ ডিসেম্বর এবং শেষ হবে ২৮ ডিসেম্বর। কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা মহান বিজয় দিবস পালনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন।

কারিগরি ও মাদরাসা শিক্ষার ছুটির তালিকা অনুযায়ী, দেশের সরকারি-বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদরাসা ১৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু করবে। এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক বন্ধ থাকবে। মাদরাসা ২৮ ডিসেম্বর খুলবে। মাদরাসায়ও দুই স্তরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ