• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]

ডাকসু নির্বাচন: এক পোলিং অফিসারকে অব্যাহতি

দেশের আওয়াজ ডেস্ক : / ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলে প্রার্থীকে দুইটি ব্যালট দেওয়ার ঘটনায় এক পোলিং অফিসারকে অব্যাহতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের কার্জন হল ভোটকেন্দ্রের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন। তারপরও ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ