• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

ডব্লিউজিএসের ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়েছেন ড. ইউনূস

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট (ডব্লিউজিএস)-এর ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

সেশনটি পরিচালনা করেন সিএনএন’র বেকি অ্যান্ডারসন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমাল বিন মুহাম্মদ আল ওয়াইসের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পুরো অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা বিভিন্ন দেশে বিপুল টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে আনা এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইতোমধ্যে আমরা ১৫টি সংস্কার কমিশন করেছি। তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে শিগগিরই সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাব।

ড. ইউনূস বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা সবই উন্নতি হবে। জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমি আমার পুরোনো কাজে ফিরে যেতে চাই।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে বুধবার রাতে অধ্যাপক ইউনূস দুবাই পৌঁছেছেন।

সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ