• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]

ট্রেনে ৮ এপ্রিলের টিকিট পেতে আধা ঘণ্টায় ১ কোটি ৩০ লাখ হিট

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ট্রেনে ঈদযাত্রায় ষষ্ঠ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার বিক্রি করা হচ্ছে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটে রেকর্ড ১ কোটি ৩০ লাখ বার ওয়েবসাইটে টিকিট কাটার জন্য চেষ্টা (হিট) চালানো হয়েছে। এছাড়াও প্রথম ঘণ্টায় ২ কোটির মতো হিট হয়েছে ওয়েবসাইটটিতে।

শুক্রবার (২৯ মার্চ) পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জন্য) ১৫ হাজার ৮৯০টি টিকিট বিক্রির জন্য ছাড়া হয়। প্রথম ১৫ মিনিটে ৭ হাজার ১৯৪টি টিকিট বিক্রি হয়ে যায়। আধা ঘণ্টায় বিক্রি হয় ১২ হাজার ৭৮৩টি টিকিট। সকাল সাড়ে ১০টার মধ্যে নির্ধারিত প্রায় সব টিকিট বিক্রি হয়ে যায়।

এদিকে, বেলা ২টা থেকে রেলের পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য) টিকিট বিক্রি শুরু হয়েছে। এ অঞ্চলের জন্য আজ টিকিট ছাড়া হচ্ছে ১৬ হাজার ৬৯৬টি।

রেলের কর্মকর্তারা বলছেন, আজ পূর্বাঞ্চলের টিকিটের চাহিদাও খুব বেশি থাকবে। আগামীকাল সর্বশেষ দিন ৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ