• সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

টেলিফোন করে নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

দেশের আওয়াজ ডেস্ক : / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন টেলিফোন করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে টেলিফোনে নুরের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সকাল ১০টার কিছু পর টেলিফোন করে নুরুল হক নুরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন।

রাষ্ট্রপতি নুরের দ্রুত আরোগ্য কামনা করে তার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। এ জঘন্য হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেছেন।

এর আগে শনিবার দুপুরে ফোন করে নুরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ