• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
  • [gtranslate]

জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত সুপারিশ ‘শিগগিরই’

দেশের আওয়াজ ডেস্ক : / ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র খুব শিগগিরই সরকারের কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষজ্ঞ পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা।

সভায় ‘জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সনদের বিভিন্ন ধারা, বাস্তবায়ন কৌশল, কাঠামোগত সংস্কার, নীতিগত দিক এবং রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন। আগের দিনের অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতায় শনিবারের অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক এবং ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।

আলোচনায় কমিশনের পক্ষে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এ সময় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তাবনায় রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠন, দলীয় শাসনের বাইরে স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গঠন, নির্বাচনকালীন সরকারের কাঠামো নির্ধারণ, বিচার বিভাগের স্বাধীনতা, এবং মানবাধিকার ও জবাবদিহি জোরদার করার মতো বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন শুধু একটি নীতিগত ঘোষণা নয়; এটি হবে একটি কাঠামোগত পরিবর্তনের রূপরেখা। আমাদের লক্ষ্য এমন একটি বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করা, যা রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজ উভয়ের গ্রহণযোগ্য হবে।”

সভায় আরও জানানো হয়, সব মতামত ও বিশেষজ্ঞ পরামর্শ একত্র করে চূড়ান্ত সুপারিশপত্র আগামী মাসের প্রথম সপ্তাহে সরকারের কাছে জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ