• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

জামিন পেলেন বিএনপি নেতা দুলু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ অসুস্থতা বিবেচনায় বিএনপির এই নেতাকে জামিন দেন। গত ২৭ অক্টোবর নাশকতার মামলায় জামিন হয় তার।

গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তার গুলশানের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া বলে অভিযোগ করেছিল বিএনপি

পরদিন ১৮ অক্টোবর রাজধানীর বাড্ডার থানায় নাশকতার অভিযোগে করা মামলায় তাকে আদালতে পাঠানো হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ