• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]

জাতিসংঘে হচ্ছে না মোদি-ইউনূস বৈঠক

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা জানান।

তিনি জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রী; ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসকের সঙ্গে দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। আর কিছু পাইপলাইনে আছে। সেগুলো শেষ মুহূর্তে জানতে পারবো বলে আশা করছি।

মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনাদের দুজনের উপস্থিতি নিউইয়র্কে একসঙ্গে হচ্ছে না। কারণ মোদী একটু আগে চলে যাচ্ছেন, আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাচ্ছেন। কাজেই সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ