• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

ছাত্রলীগকে নিষিদ্ধ করতে মাহমুদুর রহমানের আলটিমেটাম

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগের আলোচিত ও বিতর্কিত ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সরকারের প্রতি সাত দিনের আলটিমেটাম দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

রোববার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এই আলটিমেটাম দেন। আমার দেশ পরিবার এই মতবিনিময় সভার আয়োজন করে।

এ সময় মাহমুদুর রহমান সাত দফা দাবি তুলে ধরেন। তার দাবিগুলো হলো-

১. ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রাজনৈতিক সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে।

২. বাংলাদেশ ছাত্রলীগকে এক সপ্তাহের মধ্যে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।

৩. যমুনা সেতুকে ‘শহীদ আবু সাইদের‘ নামে নামকরণ করতে হবে, যাতে মানুষ সেখান দিয়ে পার হওয়ার সময় শতাব্দীর পর শতাব্দী আবু সাইদকে দেখতে পায়।

৪. ২০০৯ সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটা ধারা উপধারা জনসম্মুখ্যে প্রকাশ করতে হবে, জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কী কী চুক্তি হয়েছে।

৫. এগুলো পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করতে হবে যেখানে ভারতের ও ফ্যাসিবাদের দোসর থাকতে পারবে না।

৬. বঙ্গবন্ধু এভিনিউকে ‘শহীদ আবরারের’ নামে নামকরণ করতে হবে, কারণ শহীদ আবরার এই ফ্যাসিবাদ আন্দোলনের প্রথম শহীদ।

৭. আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জেলে হত্যাকাণ্ডের শিকার ব্রিগ্রেডিয়ার জেনারেল আবদুর রহিম এবং বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর হত্যাকাণ্ডের বিষয় তদন্ত করতে হবে।

আলোচিত এই সম্পাদক বলেন, ‘বিচার বিভাগ আওয়ামী নিয়ন্ত্রণে ছিল। স্কাইপ কেলেঙ্কারির দায়ে বিচারপতি নিজামুল হক নাসিমের গ্রেফতার হওয়া উচিত ছিল। বাংলাদেশের মিডিয়া এখনো ভারতীয় হেজেমনির নিয়ন্ত্রণে। মৌলবাদ ও ইসলামি জঙ্গিবাদ ন্যারেটিভ ব্যবহার করে ফেরি করেছে বাংলাদেশের মিডিয়া।’

মতবিনিময় সভায় মাহমুদুর রহমান বলেন, স্বাধীন বাংলাদেশে আসার পর যে পাঁচ দিন আমি কারাগারে ছিলাম আমার জন্য যে পরিমাণ ভালোবাসা দেশের মানুষ এবং দেশের বাইরে থেকে মানুষ দেখিয়েছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এর যোগ্য নই। আমি বিশিষ্ট ব্যক্তি নই, রাজনৈতিক ব্যক্তি নই। এ রকম কোনো আকাঙ্ক্ষাও আমার নেই। আমি এদেশের আমজনতার বর্ষীয়ান একজন প্রতিনিধি মাত্র।

আমার দেশ সম্পাদক বলেন, যে দলই ক্ষমতায় আসুক, বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত যারাই আসুক দিল্লির পক্ষে যারা কথা বলবে তাদের সঙ্গে আমাদের লড়াই চলবে। আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই চলবে। আমি সবাইকে কথা দিচ্ছি জনগণের কাতারে থেকে জনগণের জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ