• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সফল: প্রেস সচিব

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে, বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা জানান শফিকুল আলম। পোস্টে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি অত্যন্ত সফল বৈঠক হয়েছে। বৈঠকে বিস্তৃত পরিসরে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে।’

প্রেস সচিব আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরিত করতে উৎসাহিত করবেন। এছাড়া, বৈঠকে বাংলাদেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করলে চীন সেগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে রয়েছে পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা এবং চীনা ঋণের সুদের হার হ্রাসের বিষয়।

বেইজিংয়ের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরে, শুক্রবার দুপুর পৌনে ১২টায়, প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বুধবার (২৬ মার্চ) চীনে পৌঁছান এবং তিনি আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ