• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

চিতার মতো জামায়াতও তার চরিত্র বদলায় না : শ্রিংলা

আন্তর্জাতিক ডেস্ক: / ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, একটি চিতা তার দাগ বদলায় না—তেমনি জামায়াতও তার চরিত্র বদলাবে না।

বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত “Are We Prepared for the Bangladesh Elections?” শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

শ্রিয়লা বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও, যেকোনো শক্তি যদি ভারতের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করে তবে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

তিনি আরও বলেন, এটা ঠিক যে, যেই ক্ষমতায় আসুক আমরা তার সঙ্গে কাজ করব। কিন্তু যদি কেউ ভারতের স্বার্থবিরোধী কাজে লিপ্ত হয়, তাহলে আমাদের সজাগ থাকতে হবে।

সাবেক এই কূটনীতিক বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সূত্র: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ