• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

চাঁদ দেখা গেছে, রোজা কাল

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১ মার্চ, ২০২৫

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে রোজা শুরু হচ্ছে। আজ (শনিবার) তারাবি পড়ে ও ভোররাতে সেহেরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (১ মার্চ) দেশটিতে শুরু হয়েছে পবিত্র ও মহিমান্বিত এ মাস। এছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার রমজানের চাঁদের দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ