• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। ‘চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না।’

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি কথাগুলো বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যতবড় চাঁদাবাজ-ই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে ছাড় দেওয়া হবে না।

নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেটার ওপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যে তারিখ বলেছেন, সেই তারিখে নির্বাচন হবে। যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বললো- ওটা শোনার আমাদের দরকার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ