গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত শিশু থেকে পঞ্চম শ্রেণির অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ১ম দিন সকালে বাংলা ও বিকেলে গণিত পরীক্ষা হয়েছে। আগামীকালও শিশু থেকে পঞ্চম শ্রেণির সকালে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বৃত্তি পরীক্ষায় গোদাগাড়ী উপজেলার ১৪টি বিদ্যালয় কমলমতি শিশুরা অংশগ্রহণ করে। পরীক্ষা দিতে আসা শিশু পরীক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়া পরীক্ষায় অংশ গ্রহন করতে পেরে তারা অনেক খুশি। পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবকরা পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন। এসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠানগুলোর পরিচালকরা জানায় পরীক্ষা অনেক সুন্দর হচ্ছে। বিগত কয়েক বছর যেভাবে পরীক্ষা হয়েছিল তাতে অভিভাবক ও পরিচালকবৃন্দের অসন্তোষ থাকলেও এ বছর আর কারও কোন অভিযোগ কিংবা পরীক্ষার মান নিয়ে অসন্তোষ নেই।
আগামীতে যেন এমন ভাবে পরীক্ষা হয় সেই প্রত্যাশা করেছেন অভিভাবক ও পরিচালকবৃন্দ।