• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

দেশের আওয়াজ ডেস্ক : / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ-২০২৫ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, জাতীয় লজিস্টিক নীতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন অধ্যাদেশে গুমের জন্য মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে।

এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের তদন্তের অনুমোদন দেয়া হয়েছে। এই আইনের ফলে দেশে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না।

বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১২০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার বাধ্যবাধকতা করা হয়েছে বলেও জানান প্রেস সচিব।

গুমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে, এটি বাংলাদেশের ঐতিহাসিক আইন এমন মন্তব্য করে প্রেস সচিব বলেন, এ আইনের ফলে নতুন করে দেশের কোনো শাসক গুমের ঘটনা ঘটাতে পারবে না৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ