• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

গাজায় অর্থ সহায়তা দিলেন আতিফ আসলাম

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এবার এ তালিকায় নাম উঠল পাকিস্তানি গায়ক আতিফ আসলামের। গাজাবাসীদের তাদের সহায়তার মোটা অংকের অর্থ সহায়তা দিলেন তিনি।

হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় বিরতিহীন বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে মৃত্যুর মিছিলের পাশাপাশি পানি-খাদ্য সংকটে মানবেতর জীবন-যাপন করছেন বাসিন্দারা। এতে প্রাণ কেঁদেছ উঠেছে গায়কের।

আরব সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, পাকিস্তানি দাতব্য সংস্থা আলখিদমাত ফাউন্ডেশনের মাধ্যমে ১৫ মিলিয়ন পাকিস্তানি রুপি অর্থ সহায়তা করেছেন আতিফ আসলাম। আর এই অর্থ ব্যয় হবে গাজার অসহায় মানুষের চিকিৎসা ও খাদ্যের জন্য।
দাতব্য সংস্থা আলখিদমাত ফাউন্ডেশন এক টুইটে (এক্স) জানিয়েছে, এই দুঃসময়ে গাজার মানুষের জন্য ১৫ মিলিয়ন রুপি অর্থ সহায়তা দেওয়ার জন্য সম্মানিত আতিফ আসলামের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এর আগে এ যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করেছেন আরব অভিনেত্রী সুজান নাদিম আলদিন, মার্কিন সুপার মডেল জিজি হাদিদ ও গায়িকা দালাল আবু আমনেহ। এ সমর্থনের ফলে আমেনহকে গ্রেফতার করে ইসরেয়েলের পুলিশ। অন্যদিকে জিজি হাদিদকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ