• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]

খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

দেশের আওয়াজ ডেস্ক : / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

দেশের ব্যাংক খাতে মাত্র এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে এ উদ্বেগজনক চিত্র।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট ঋণ বিতরণ হয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।

গত বছরের একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা ছিল মোট ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ।

এছাড়া তিন মাস আগে জুন শেষেও পরিস্থিতি কিছুটা কম ছিল। গত জুনে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৫ কোটি টাকা। মোট বিতরণকৃত ঋণের ৩৪ দশমিক ৪০ শতাংশ। তারও আগে মার্চে খেলাপির হার ছিল ২৪ দশমিক ১৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নিয়ম-কানুন কঠোর হওয়া, নজরদারি বৃদ্ধি এবং দীর্ঘদিনের লুকানো খেলাপি ঋণ প্রকাশ পাওয়ায় সম্প্রতি খেলাপি ঋণের অংক দ্রুত বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ