• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

কোরআন অবমাননার প্রতিবাদে ইরানে ডেনিশ রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

কোরআন অবমাননার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত জাসপার ভাহরকে আবারও তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বারবার পবিত্র কোরআন অবমাননার কারণে তাকে ডেকে পাঠানো হয়।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক সংবাদ সম্মেলনে জানান, “বারবার পবিত্র কোরআনের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সকালে ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়।”

কানয়ানি জানান, “ডেনিশ রাষ্ট্রদূতকে অবিলম্বে তার সরকারের কাছে ইরানের প্রতিবাদ পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। ইরান আশা করে যে ডেনমার্ক এমন দায়িত্বশীল পদক্ষেপ নেবে যা এই ধরনের অবমাননাকর কাজের পুনরাবৃত্তি ঠেকাবে।”

গত সপ্তাহে একটি উগ্রপন্থী গোষ্ঠী কোপেনহেগেনে পাঁচটি মুসলিম দেশের দূতাবাসের সামনে আবারও পবিত্র কোরআন অবমাননা করে।

এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড ঠেকানোর জন্য ডেনিশ সরকার কার্যকর ভুমিকা নেবে বলে আশা করছে ইরান।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ডেনমার্ক ও সুইডেনকে তাদের ভূখণ্ডে এই ধরনের “ভয়াবহ” কর্মকাণ্ড ঘটতে দেওয়ার জন্য দায়ী করেছেন। তিনি এ সময় বলেন, এই ধরনের কাজগুলো আন্তর্জাতিক বিধি-বিধান ও জাতিসংঘ সনদের লঙ্ঘন।

গত মাসের শেষের দিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেনমার্কের রাষ্ট্রদূতকে তার দেশে একই ধরনের পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার ঘটনার জন্য তলব করেছিল।

সূত্র : প্রেস টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ