• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
  • [gtranslate]

কাউকে জেতানো বা পরাজিত করা আমাদের দায়িত্ব নয়: সিইসি

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩১ মে, ২০২৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হ‌চ্ছে যারা ভোটার, নি‌র্বি‌ঘ্নে তাদের ভোট প্রদানের অধিকার নি‌শ্চিত করা। সেই অধিকারকে কোনভাবে বিঘ্নিত করা যাবে না। সেই অধিকারকে কোনোভাবে প্রতিহত করা যাবে না। কোন প্রার্থী‌কে জেতানো বা পরাজিত করা আমাদের দায়িত্ব নয়।

বুধবার (৩১ মে) দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, কোনরকম দ্বিধা‌দ্বন্দ্ব যেন মানুষের মধ্যে না থাকে। তারা যেন সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারে সেটা নি‌শ্চিত কর‌তে হ‌বে।

তিনি বলেন, নির্বাচনের সবচেয়ে বড় দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের। কেন্দ্রের ভিতরে শৃঙ্খলা অতি প্রয়োজন। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের। দায়িত্ব হালকাভাবে নেবেন না। দায়িত্ব পালনকালে কর্তৃত্ব প্রয়োগ করতে হলে করবেন। প্রিজাইডিং কর্মকর্তা চাইলে ভোটগ্রহণ বন্ধ করতে পারে। ভোট কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।

খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঈনুল হক ও খুলনা জেলা পুলিশ সুপার মো. মাহবুব হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ