• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

কম সময়ে উচ্চশিক্ষায় অনেক এগিয়েছে জবি: কোষাধ্যক্ষ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বল্প সময়ে উচ্চশিক্ষায় অনেক এগিয়ে গেছে। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত গবেষকগণ এই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেছেন। আন্তর্জাতিক ও দেশীয় পর্যায়ে আমাদের গবেষণা যে পর্যায়ের সেটা অনুযায়ীই র‌্যাঙ্কিং হয়ে থাকে। ডিজিটাইজেশনে আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) জবির কেন্দ্রীয় মিলনায়তনে ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ড. কামালউদ্দীন বলেন, প্রতিনিয়ত এই বিভাগে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়ে থাকে যাতে করে শিক্ষার্থীরা তাদের মেধাকে আরও ছড়িয়ে দিতে পারে।

অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, বিভাগীয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, বিভাগীয় অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং সহযোগী অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া।

এছাড়াও বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ