• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]

কমলো সোনার দাম

দেশের আওয়াজ ডেস্ক : / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

রেকর্ড দামের পর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৮৯০ টাকা। এতে এক ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৯ টাকা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ