• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে ও  জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবিতে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ২০ মিনিটে পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়াস্থ ডাল মিল চত্বর থেকে মিছিল শুরু হয়।  

মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া-দুর্গাপুর (রাজশাহী-৫) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জুশ্মা, সাবেক মেয়র আসাদ, সাবেক সভাপতি আসাদুজ্জামান আবু হায়াত, সিনিয়র উপজেলা বিেনপি আব্দুর রাকিব বেলপুকুর যুগনগর জেলা বিএন এ্যাড আবুল কালাম আজাদ আহবায়ক জেলা জাসাস, রাজশাহী জয়নাল আবেদিন সাবেক সাংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা বজলুর রহমান পৌর বিএনপির সাবেক সভাপতি দুলাল বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আহমেদ ভুট্টা সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা যুব দলকৃষক দলের সভাপতি রিপন রেজা প্রমুখ।

মিছিলটি কাঁঠালবাড়িয়া ডাল মিল থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ডাল মিল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

পুঠিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১০০০ থেকে ১২০০ নেতাকর্মী শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।  

কর্মসূচিটি বিকেল ৫টা ২০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ