• শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

এলপি গ্যাসের নতুন দাম সমন্বয় কবে, যা জানাল বিইআরসি

দেশের আওয়াজ ডেস্ক : / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

চলতি বছরের নভেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে রোববার (২ নভেম্বর)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা আগামী রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে, গত ৭ অক্টোবর সবশেষ এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। সেসময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ভোক্তা পর্যায়ে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এক দফা ছিল অপরিবর্তিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ