• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]

এলপিজির দাম বাড়ানো হবে কি না জানাল বিইআরসি

দেশের আওয়াজ ডেস্ক : / ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর প্রস্তাব আপাতত গ্রহণ করেনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

শনিবার (১৫ নভেম্বর) এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার আবেদন করেছিল। কিন্তু এ প্রস্তাব কমিশন এখনো আমলে নেয়নি।

সম্প্রতি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়ার সই করা আবেদনটি বিইআরসিতে জমা পড়ে। দাম বাড়ানোর কারণ হিসেবে আবেদনে ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয় এবং অপারেশন খরচ বৃদ্ধি পাওয়ার যুক্তি দেখানো হয়। প্রতিষ্ঠানটি আরও জানায়, বেসরকারি কোম্পানির এলপিজির দাম বর্তমানে অনেক বেশি-১ হাজার ৩২৩ টাকা-ফলে সরকারি গ্যাসের দামও সমন্বয় করা প্রয়োজন।

এর আগে চলতি বছরের ৪ মে গণশুনানি ছাড়াই সরকারি এলপিজির দাম ৬৯০ টাকা থেকে বাড়িয়ে ৮২৫ টাকা নির্ধারণ করে বিইআরসি। সে সময় ভোক্তা সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিদ্ধান্তটির তীব্র বিরোধিতা করে।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, গণশুনানি ছাড়া দাম বাড়ানো আগেও বেআইনি ছিল। এবারও এমন কোনো প্রক্রিয়া চালু হলে তা ভোক্তাদের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ