• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

এমবিবিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০ হাজার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করছেন ৬০ হাজার ৯৫ জন শিক্ষার্থী।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার পর এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, অংশগ্রহণকারী এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। এবার পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ।

এতে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি ৩৭টি ও বেসরকারি ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে এবার আবেদন করেছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এ হিসাবে চলতি বছর আসনপ্রতি লড়ছেন ২৫ শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ