• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

এমপি আনার সরকারকে জানিয়ে ভারতে যাননি: ওবায়দুল কাদের

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২২ মে, ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সরকারকে জানিয়ে ভারতে যাননি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের এমপিকে যারা হত্যা করেছে, তারা আমাদের দেশরই লোক। যারা খুন করেছে তাদের বিচারের মুখোমুখি করার কাজ চলছে। এমপি আনার সরকারকে জানিয়ে ভারতে যাননি। আনারের ভারত গমন ও নিখোঁজ সবকিছু নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বুধবার (২২ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংস্কৃতি বিষয়ক উপকমিটি আয়োজিত ‌‘সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে সভা শেষে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, কলকাতার নিউটাউনে আমাদের একজন এমপি হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। দুই তিন দিন ধরে তাকে নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তার পরিবারসহ কেউ জানে না। চিকিৎসার জন্য তিনি ভারতে গেছেন। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমাদের একজন এমপি যখন চিকিৎসার জন্য যান, তিনি কিন্তু ভারত সরকারকে জানিয়ে যান না। সেখানকার যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে গেলে নিরাপত্তার ব্যাপারটি তখনই দেখা হয়। তার বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল।

এসময় এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বন্ধুরাষ্ট্র ভারতকে নিয়ে যা বলছেন তা সমীচীন নয়, তাদের নেতা সালাউদ্দিন তো দিনের পর দিন ভারতে ছিলেন, তিনি তো খুন হননি। আনারকে হত্যায় জড়িত বাংলাদেশিরাই।’

সেতুমন্ত্রী বলেন, তাকে (আনোয়ারুল আজীম) যারা হত্যা করেছে, যে ফ্ল্যাটটিতে, সেটা বাংলাদেশের কেউ ভিন্ন নামে ক্রয় করেছে। ওখানে যারা হত্যা করেছে পাঁচ থেকে ছয়জনের মতো, এর মধ্যে পাঁচজনই বাংলাদেশের। এই ব্যাপারটা নিয়ে ‘যারে দেখতে নারি, তার চলন বাঁকা’- এই ধরনের উক্তি করা সমীচীন না।

কাদের বলেন, নারী ও তরুণরা আওয়ামী লীগ থেকে দীর্ঘদিন মুখ ফিরিয়ে নিয়েছিল। শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের জন্য আজকে তরুণরা সুদূর সুনামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত আজকে নারীরা তরুণরা একবাক্যে আওয়ামী লীগকে নৌকাকে ভোট দেবেন বিবর্তনের এই ধারাটি আমরা লক্ষ্য করেছি।

বিশ্ব রাজনীতির সঙ্কটের ফলে অর্থনীতিতে অভিঘাত এসে উল্লেখ করে তিনি বলেন, সমসাময়িক রাজনীতির এখন অনেক কিছু শুভকর নয়। বিশ্ব রাজনীতি সংকটের ঘূর্ণাবর্তে আবর্তিত হচ্ছে। আজকে বিশ্ব সংকটের প্রতিক্রিয়া প্রভার আমাদের অর্থনীতিতে অভিঘাত এসেছে যার ফলে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি। আমাদে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ