• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

দেশের আওয়াজ ডেস্ক : / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠাতে আগস্ট মাসের বিল অনলাইনে ২৩ আগস্টের মধ্যে সাবমিট করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ভুল বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক-কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে না গেলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এমপিও সংক্রান্ত কাজে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যকেই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে।

মাউশির নির্দেশনায় বলা হয়, প্রতি মাসে সময়মতো অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক-কর্মচারীরা এমপিওর টাকা পাবেন না। এজন্য বিল সাবমিট করার পর প্রতিষ্ঠান প্রধানকে কপিটি ডাউনলোড করে নিজে ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে।

অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। জুলাই পর্যন্ত এই পদ্ধতিতে বেতন পাঠানো হয়েছে। আগস্ট থেকে প্রতিষ্ঠান প্রধানদের মাসভিত্তিক এমপিও বিল অনলাইনে সাবমিট করা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমে লগইন করে এমপিও-ইএফটি মডিউলে বিল সাবমিট করতে হবে। প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রাপ্য বেতন সঠিকভাবে নির্ধারণ করে আলাদা আলাদাভাবে সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতি থাকলে তার প্রাপ্য বেতন কর্তন বা বন্ধের বিষয়টি বিল সাবমিট করার সময় উল্লেখ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ