• সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]

এবার দুর্গাপূজায় মদ-গাজার আসর বসানো যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

পূজা উপলক্ষ্যে আশপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার দুর্গাপূজায় মদ-গাজার আসর বসানো যাবে না। ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডার এলাকায় পূজা মণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে। তবে সারাদেশেই আনসার নিয়োজিত থাকবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপ এবং ঢাকায় ৭ হাজার ১৩৬টি পূজা মণ্ডপ স্থাপন করা হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় মোতায়েন থাকবে ৩ লাখ আনসার সদস্য। প্রতিটি মণ্ডপে রাতের বেলায় চারজন করে এবং দিনে একজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টা আরও বলেন, এবার পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ