• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

এনএসআইয়ের নতুন ডিজি হোসাইন আল মোরশেদ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২ এপ্রির) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এনএসআইয়ের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে বলে আদেশে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ