• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

উপজেলা নির্বাচন || রোজায় তফসিল, ঈদের পর ভোট

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

উপজেলা নির্বাচনের তফসিল রোজার মধ্যে ঘোষণার পর ঈদের পর ভোট অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

সোমবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন তিনি।

এ সময় আনিছুর বলেন, উপজেলা নির্বাচন তফসিল রোজার মধ্যে দেয়া হবে। ঈদের পর নির্বাচনের পরিকল্পনা আছে কমিশনের।আর উপজেলা কত ধাপে হবে, তা তালিকা হাতে পাওয়ার পর কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান এই কমিশনার।

তিনি জানান, সংসদে সংরক্ষিত মহিলা আসনের তফসিল খুব তাড়াতাড়ি দেয়া হবে।

এদিকে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনে আগামী ৯ মার্চ ভোট হবে বলে জানিয়েছেন আনিছুর রহমান।

তিনি বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ