• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

ঈদের ফিরতি যাত্রার রেলের টিকিট বিক্রি শুরু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিট বিক্রি শেষে এবার ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (৩ এপ্রিল) সকাল আটটা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

১০ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সে হিসেবে আজ বিক্রি করা হচ্ছে ১৩ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট। রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। শতভাগ টিকিট অনলাইনে দুই শিফটে বিক্রি করা হবে।

সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করছে রেলওয়ে।

সূচি অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি করা হচ্ছে আজ ৩ এপ্রিল। ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল, ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল, ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল, ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল।

এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

ঈদুল ফিতর উপলক্ষে এর আগে রেলের অগ্রিম টিকিট বিক্রি ২৫ মার্চ শুরু হয়ে শেষ হয়েছে ৩১ মার্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ