• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

ঈদের আনন্দের মতো ভোট উৎসব করতে চাই: সিইসি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

আমরা এমন একটি ভোটউৎসব করতে চাই, যেখানে মানুষ ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারেন বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন কারও নির্দেশে নয়, বরং আইন অনুযায়ী চলবে। ‍‍`নির্বাচন কমিশন কারও হুকুমমতো চলবে না, সরকারের চাহিদা অনুযায়ী চলবে না। আইন যে ক্ষমতা দিয়েছে, সে অনুযায়ী ষোলআনা চলব। আমরা কারও পক্ষে কাজ করি না, করবও না-এটাই আমাদের অঙ্গীকার।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় তার পিতা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দিন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‍‍`আগে প্রশাসনের সহযোগিতা আপনারা ঠিকমতো পাননি, এবার পাবেন। আমরা চাই নিরপেক্ষ, সুন্দর ও ত্রুটিমুক্ত নির্বাচন হোক।‍‍`

দেশবাসীকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‍‍`আপনি যেমন নিজের জমি পাহারা দেন, তেমনি নিজের ভোটও পাহারা দেবেন। দরকার হলে সবাই মিলে কেন্দ্রে পাহারা দেবেন, যাতে সুষ্ঠু নির্বাচন হয়।‍‍`

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন স্কুল-কলেজের প্রধানসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান নির্বাচন কমিশনার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ