• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

ইসি শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) এ বৈঠক শুরু হয়। শেষ হয় বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ