• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

ইশরাকের শপথ: আদালতের রায়ের কপি ইসির হাতে, সিদ্ধান্ত আজ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২ জুন, ২০২৫

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত আদালতের রায়ের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে।আজ সোমবার (২ জুন) ইসির সিনিয়র সচিব কমিশনে এ রায় উপস্থাপন করতে পারে বলে জানায় সংস্থাটি।

রোববার (১ জুন) রাত ৯টায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ইশরাক হোসেনের রায়ের কপি কমিশনে পৌঁছেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ইশরাক হোসেনের বিষয়ে আদালতের আদেশের কপি আমরা হাতে পেয়েছি। আগামীকাল কমিশনের কাছে উপস্থাপন করব। এরপর কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

এর আগে বিকালে তিনি বলেন, ‘ইশরাকের বিষয়েও মাননীয় আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ইসির কর্মকর্তারা জানান, আজ সোমবার (২ জুন) নির্বাচন কমিশন এই আদেশের কপি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। এরপর ইসি এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে।

ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল, গত ২৯ মে তা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এদিকে জামায়াতের বিষয়ে আদালতের আদেশের কপি সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কমিশনে পৌঁছেনি বলে জানান ইসি সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ