• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্ক : / ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগের বিষয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, বিকেল ৫টার দিকে উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেছেন। তাদের পদত্যাগ কার্যকর হবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে তিনজন উপদেষ্টা হিসেবে জায়গা পান। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মো. নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে, তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হওয়ায় সরকারি স্থিতিশীলতায় তা সীমিত প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ