• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

আশরাফকে নিয়ে হাসিনার বিতর্কিত মন্তব্য, সোহেল তাজের স্ট্যাটাসে তোলপাড়

দেশের আওয়াজ ডেস্কঃ / ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি হিসেবে পরিচিত দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তিনটি জানাজা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলটির সাবেক নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ একটি ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি করার পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘হাটে হাঁড়ি ভাঙা, প্রথম পর্ব’শীর্ষক পোস্টে সোহেল তাজ বলেন, ‘সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন- ও এত বড় কী হয়ে গেল যে ৩টা জানাজা পড়াতে হবে? প্রতিউত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, ‘নেতাকর্মীরা উনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না।’

সোহেল তাজ আরও লিখেন, ‘আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়- তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন; কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে ওপর থেকে।’ পোস্টের শেষে সোহেল তাজ লিখেছেন, ‘নীতি-আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদের চিনি।’

তিনি আরও লিখেন, ‘আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড-নষ্ট-পচা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা-খুনি, হত্যা-গুম-নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব- অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি-আত্মসমালোচনা করে অনুশোচনা করার।’

আওয়ামী লীগের দুইবারে সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী ছিল শুক্রবার (৩ জানুয়ারি)। ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যু দিবসেই মূলত সোহেল তাজ এই স্ট্যাটাস দেন।

সোহেল তাজের স্ট্যাটাসটিতে ২৩ হাজারের বেশি রিয়েকশন দিয়েছেন নেটিজেনরা। এছাড়া প্রায় সাত হাজার মন্তব্য করেছেন তারা। সাতশর কাছাকাছি মানুষ স্ট্যাটাসটি শেয়ার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ