• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]

আমাদের জীবন হুমকির মুখে, হাদির চিকিৎসক

দেশের আওয়াজ ডেস্ক : / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন হাদির চিকিৎসক।

রোববার (১৪ ডিসেম্বর) হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে প্রেস ব্রিফিংয়ে তার চিকিৎসক বলেছেন, হাদিকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা), অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ।

এদিকে হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরাও নানা মাধ্যমে হুমকি পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, আমাদের জীবন হুমকির মুখে আছে। আমাদের ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে। আমাদের নাম্বার পাবলিক করে দেয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপে নাম্বার ছড়িয়ে দেয়া হচ্ছে। আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে।

চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে জানিয়ে তার চিকিৎসক বলেন, ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরিকল্পনা আছে, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ