• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

এর আগে শনিবার (১০ আগস্ট) সকাল পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রংপুরের পীরগঞ্জে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এরপর তিনি আবু সাঈদের বাড়িতে পৌঁছে পরিবারের সাথে কথা বলেন।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে গোটা উপজেলা সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ