আবারও ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এর আগে ২০০৭ সালে ক্যানসারে আক্রান্ত এই শিল্পী। তখন মরণঘাতী এই রোগকে জয় করে ফিরেছিলেন ভক্তদের মাঝে। নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে চলছে তার চিকিৎসা।
জানা গেছে, এবার তিনি ওরাল ক্যান্সারের শিকার হয়েছেন। এরমধ্যে একটি সার্জারি করা হয়েছে তার। দ্রুত দেওয়া হবে রেডিওথেরাপি। তবে কবে থেকে সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি তা জানাতে চাননি শিল্পীর মেয়ে বাঁধন।